ঢাকা, ০৪ জুলাই-২০২৬
জেলা প্রতিনিধি : পাবনা জেলায় কর্মরত সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য দুই দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প আজ শুরু হয়েছে। পাবনা প্রেসক্লাবের উদ্যোগে এবং ভিশন স্প্রিং-এর সহযোগিতায় এ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস আজ সকালে ফিতা কেটে ও নিজের চোখ পরীক্ষার মাধ্যমে এই চক্ষু ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক (ডিসি) আমিনুল ইসলাম এবং জেলা পুলিশ সুপার (এসপি) মো. ছুফি উল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যদের চোখের সার্বিক পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে বিনামূল্যে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ও চশমা প্রদান করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা অহর্নিশ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিজেদের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার সুযোগ পান না। এই ধরনের আয়োজন সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষায় এবং দৃষ্টিশক্তির সমস্যা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুই দিনব্যাপী এই চক্ষু ক্যাম্পে জেলার বিপুল সংখ্যক সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা সেবা নিচ্ছেন।
Related News :

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই ভারতীয় মোবাইল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

নওগাঁয় মাদক ও অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

পাবনায় ছাত্রীকে যৌন হয়রানি, মহিলা মাদ্রাসায় আগুন দিলো স্থানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের

পাবনায় মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, পাশের বাড়ি থেকে ছেলে আটক


