ঢাকা, ১৪ মে-২০২৬
ক্রাইম রিপোর্টার : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে অভিনব এক কৌশল অবলম্বন করে ৭ মাদকসেবীকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। ১৩ মে (বুধবার) দিবাগত রাতে ছদ্মবেশে গিটার বাজিয়ে গান গাওয়ার আড়ালে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। আজ ১৪ মে (বৃহস্পতিবার) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলো- মো. মামুনুর রহমান (২৪), মো. রানা (১৯), সজীব অধিকারী, মো. শহীদুল ইসলাম (৪২), মো. রাকিব হোসেন (১৯), মো. আল আমিন (১৯) ও মো. মাছুম ভূইয়া (২৪)।
জানা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিচরণ ঠেকাতে সাধারণ পোশাকে ছদ্মবেশ ধারণ করে বুধবার রাতে অভিযান চালায় শাহবাগ থানার একটি বিশেষ টিম। এসময় তারা গানের আসর জমানোর মতো অভিনব কৌশল অবলম্বন করেন। মাদকসেবী ও মাদক ব্যবসায়ীরা বিষয়টি বুঝতে না পেরে সেখানে সমবেত হলে তাদের গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের রমনা বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে প্রেরণ করা হয়। আদালত গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মাদক নির্মূলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ ধরনের সৃজনশীল ও কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


