ঢাকা, ০৫ মে-২০২৬
ক্রাইম রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুরে চা-দোকানদার মো. আমির হোসেন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-২। আজ ০৫ মে (মঙ্গলবার) রাজধানীর হাজারীবাগ ও ধানমন্ডি এলাকা থেকে আসামি মো. ফালান (২৬) ও মোছাম্মত স্বপ্নাকে (৩২) গ্রেফতার করা হয়।
র্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায় গ্রেফতারকৃত আসামিরা ২০২২ সালের ২১ জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার চা-দোকানদার মো. আমির হোসেন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার


