ঢাকা, ০৪ মে-২০২৬
রানা সরকার, (ক্রাইম রিপোর্টার) : যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি’র যাত্রাবাড়ী থানা পুলিশ। আজ ০৪ মে (সোমবার) ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। ০৩ মে (রবিবার) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— মো. রুবেল মিজি (৪০), মো. মিলন (৩২), মো. সেলিম (৪২), আহাদ (২৩), মো. আবু ফজল (২৪), মো. রিফাত দেওয়ান (২৪), মো. জাহিদ হোসেন (৩০), মো. নুরু মিয়া (৬৩), মো. জীবন মিয়া (২০), মো. রিয়াদ হোসেন (১৯), অনিক হাসান (২৩), মো. রাজু আকন্দ (৩০), মো. শামস উদ্দিন মিয়া (৪০), মো. মুজিবুর রহমান (৫৯), ববি ওরফে পান্না আক্তার (৩৫), নাছরিন আক্তার (২৮), শাহানাজ (৩৮), জালাল উদ্দিন (৪৩), ইকবাল হোসেন ওরফে জুয়েল (২৬), মো. রাশেদুল ইসলাম রাব্বি (২৬), মোসা. রুজিনা বেগম (৪৫) ও মো. নাহিম (২২)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৮০ কেজি গাঁজা ও একটি মিনিবাস উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ১৪ জন, পুরাতন মামলায় চার জন, গ্রেফতারী পরোয়ানা মূলে একজন ও মোবাইল কোর্টে তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার


