ঢাকা, ১৫ এপ্রিল-২০২৬
স্টাফ রিপোর্টার : রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে ৪০ লাখ টাকার জালনোট জব্দ এবং একজনকে আটক করেছে ডিএমপি’র কোতয়ালী থানা পুলিশ। আজ ১৫ এপ্রিল (বুধবার) ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতের নাম- আলী আজগর সিকদার (২৩)।
আরো পড়ুন : যাত্রাবাড়ীতে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম : নিহত ১
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মঙ্গলবার রাত সাড়ে ৮টায় সদরঘাট লঞ্চ টার্মিনালের ৯নং গেইটে উপস্থিত জনসাধারণ জালনোটসহ একজনকে আটক করে রেখেছে বলে খবর পাওয়া যায়। এর প্রেক্ষিতে কোতয়ালী থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃত আলী আজগর সিকদারকে পুলিশ হেফাজতে নেয়। এ সময় তার কাছ থেকে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে উদ্ধারকৃত নোটগুলো জাল বলে প্রতীয়মান হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছে বলে স্বীকার করেছে। আটককৃত ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


