জাতিসংঘের মহাসচিবসহ সবার পদত্যাগ করা উচিত : আনু মুহাম্মদ

ঢাকা, ১১ এপ্রিল-২০২৬

জ্যেষ্ঠ প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জেলে থাকার কথা থাকলেও তাঁদের ‘ঔদ্ধত্যে’ সারা বিশ্ব জ্বলছে বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ। জাতিসংঘ কী কারণে আছে, সেই প্রশ্ন তুলে তিনি বলেছেন, জাতিসংঘ ও আন্তর্জাতিক আদালতকে যুক্তরাষ্ট্র স্বীকারই করে না। জাতিসংঘের এখন যে পরিস্থিতি, তাতে এর মহাসচিবসহ সবার পদত্যাগ করা উচিত।

১০ এপ্রিল (শুক্রবার) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে অধ্যাপক আনু মুহাম্মদ এ কথা বলেন। ‘ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসন এবং দেশে দেশে সাম্রাজ্যবাদী দস্যুতার প্রতিবাদে’ এই সমাবেশের আয়োজন করে মাওলানা আবদুল হামিদ খান ভাসানী পরিষদ।

আরো পড়ুন : ঢাকা রেঞ্জে ওসি পদায়নের নামে প্রতারণা : বিশেষ সতর্কতা

সমাবেশে অংশ নিয়ে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘যুক্তরাষ্ট্রের দখলকার্য বা দখলযজ্ঞ একটা ধারাবাহিকতা। ব্রিটিশ, ফরাসি, পর্তুগিজরা কীভাবে ঔপনিবেশিক শাসন কায়েম করেছিল, তা আমরা জানি। সেই ঔপনিবেশিক শাসনেরই ধারাবাহিকতা মার্কিন সাম্রাজ্যবাদ। সেই ধারাবাহিকতায় তাদের যে দখল, ইরান আক্রমণের মধ্য দিয়ে তা একটা ভয়ংকর ও অবিশ্বাস্য মাত্রা লাভ করেছে।’

জার্মানির বামপন্থী নেতা রোজা লুক্সেমবার্গের একটি উদ্ধৃতি উল্লেখ করে আনু মুহাম্মদ বলেন, পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ যত টিকে থাকবে, তত বেশি এটা ধ্বংসমুখী হবে, তত বেশি এর মধ্যে বর্বরতা তৈরি হবে। বর্বরতা কত তৈরি হয়, সাম্রাজ্যবাদী বিশ্বব্যবস্থার নেতা হিসেবে যুক্তরাষ্ট্র সেটা দেখাচ্ছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেস, সিনেটে সংখ্যাগরিষ্ঠতার জোরে তিনি যা খুশি, তা-ই করে বেড়াচ্ছেন। ইরান আক্রমণে কংগ্রেসের অনুমোদন নেই। এমনকি যুক্তরাষ্ট্রেরই লাখ লাখ মানুষ রাস্তায় গিয়ে বলছেন, আমরা রাজা-বাদশা চাই না। ট্রাম্প ব্যবহার করছেন সেই রাজা-বাদশার মতো।

Related News :

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু করা হচ্ছে

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু করা হচ্ছে

চাঁদের বিরল দৃশ্য : ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ দেশের আকাশে

চাঁদের বিরল দৃশ্য : ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ দেশের আকাশে

বারিধারায় গাড়িচাপায় হত্যা মামলা : একটি জীবনের মূল্য মাত্র ৯ লাখ টাকা

বারিধারায় গাড়িচাপায় হত্যা মামলা : একটি জীবনের মূল্য মাত্র ৯ লাখ টাকা

One thought on “জাতিসংঘের মহাসচিবসহ সবার পদত্যাগ করা উচিত : আনু মুহাম্মদ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×