ঢাকা, ১৯ ডিসেম্বর-২০২৪
স্টাফ রিপোর্টার : জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অন্যান্য সেবার নামে ঘুষ লেনদেনের অভিযোগে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় এবং জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম জানান, নির্বাচন কমিশন সচিবালয় এবং জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের কতিপয় অসাধু কর্মকর্তা- কর্মচারী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংশোধন, স্মার্ট এনআইডি কার্ড প্রিন্টসহ জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অন্যান্য সেবার নামে ঘুষ লেনদেন করার অভিযোগ পায় দুদক। এর পরিপ্রেক্ষিতে আজ আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে দুর্নীতি দমন কমিশনের একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, এনফোর্সমেন্ট টিমের সদস্যরা ছদ্মবেশে সেবাগ্রহীতা সেজে তথ্য সংগ্রহ করে। টিমের সদসরা নির্বাচন কমিশন অফিসের আশপাশের কম্পিউটার দোকানদার এবং ভ্রাম্যমান দালাল চক্র অর্থের বিনিময়ে কাজ করিয়ে দেওয়ার বিষয়ে সত্যতা পায়।
এ সময় দুইজন দালালকে হাতেনাতে ধরা হয় এবং ওই অফিসের দুইজন কর্মচারী জড়িত থাকায় তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযানকালে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে নির্বাচন কমিশন থেকে একটি তদন্ত করা হয়। তদন্তে কমিশন ও প্রকল্পের কয়েকজন কর্মচারীর জড়িত থাকার বিষয়টির সত্যতা পাওয়া যায়।
দুদকের এনফোর্সমেন্টে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে টিম পরবর্তীতে প্রতিবেদন কমিশনে দাখিল করবে বলে জানানো হয়।
Related News :

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু করা হচ্ছে

চাঁদের বিরল দৃশ্য : ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ দেশের আকাশে


