ঢাকা, ০১ এপ্রিল-২০২৬
স্টাফ রিপোর্টার : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বনানী-কাকলী এলাকায় অবৈধভাবে দখল করা ফুটপাত ও রাস্তায় উচ্ছেদ অভিযান চালিয়েছে। আজ ০১ এপ্রিল (বুধবার) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ট্রাফিক গুলশান বিভাগের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বেশ কয়েকটি হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান চলাকালে তারা দেখতে পায়, ওই এলাকায় বেশ কিছু দোকানি তাদের ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে ফুটপাত ব্যবহার করে রান্নার সরঞ্জাম, গ্রিল মেশিন, আসবাবপত্র ও ওয়ার্কশপের যন্ত্রপাতি রেখেছে। অভিযানে এ সব আসবাবপত্র সরিয়ে ফেলা হয় এবং ঘটনাস্থলেই অবৈধ স্থাপনাগুলোকে ভেঙে দেওয়া হয়েছে।
গুলশান ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মিজানুর রহমান বলেন, শাস্তির চেয়ে সচেতনতাই মূল লক্ষ্য। তিনি আরও বলেন, রাস্তায় পথচারীদের জন্য দখল করা ফুটপাত দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। ডিসি বলেন, ফুটপাত পরিষ্কার করার জন্য ব্যবসায়ীদেরকে এক সপ্তাহের নোটিশ দেওয়া হয়েছে।
এডিসি মো. জিয়াউর রহমান বলেন, ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, এই অভিযান চলবে এবং নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা ও কারাদণ্ডসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


