ঢাকা, ২৬ মার্চ-২০২৬
চীফ রিপোর্টার : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে আজ সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় (মানিক মিয়া এভিনিউ) এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দলের পরিবেশনায় দেশাত্মবোধক ও মনোমুগ্ধকর সংগীত পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। পাশাপাশি, দেশের স্বনামধন্য মিউজিক ব্যান্ড ওয়ারফেজ তাদের প্রাণবন্ত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে। এছাড়াও, অনুষ্ঠানের শেষ পর্বে নান্দনিক ফায়ারওয়ার্কস প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সকলেই অত্যন্ত উপভোগ করেন।
মহান স্বাধীনতার চেতনা উদযাপন ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত রাখা হয়। বিপুল সংখ্যক দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।
উল্লেখ্য, মনোজ্ঞ এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন এর মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় এবং একই সঙ্গে রাজধানীর ৭টি নির্ধারিত স্থানে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে অনুষ্ঠানটি উপভোগের ব্যবস্থা করা হয়।
Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


