বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ঢাকা, ১৫ মার্চ-২০২৬

এইচ আ‌লিম, (বগুড়া জেলা প্রতিনিধি) : বগুড়ায় গরীব, দু:স্থ, এতিম, অসহায়, সুবিধাবঞ্চিত ও কর্মহীন ৪০ জন মানুষের মাঝে ঈদ সামগ্রী তুলে দিলো বগুড়া সদরের নারী সংগঠন নব দিশা ইয়ূথ উইমেন সোসাইটি। নারীদের নিয়ে গঠিত সংগঠনটির সদস্যরা উপস্থিত থেকে ১৫ মার্চ (রবিবার) বিকালে এই ঈদ সামগ্রী বিতরণ করেন। 

বগুড়া শহরের আজিজুল হক কলেজ রোড (পুরাতন) এর সুবিল ব্রীজ সংলগ্ন সাধারণ বীমা ভবনের নিচতলায় নব দিশা ইয়ূথ উইমেন সোসাইটির কার্যালয়ে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নব দিশা ইয়ূথ উইমেন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি শারমিন সুলতানা। আ‌রো উপ‌স্থিত ছিলেন আয়শা সিদ্দিকা, আরফিনা দোয়েল, চন্দনা, লায়লা কান্তা, শাম্মি আকতার, নোশিন ফাবিয়া, আশা আকতার আলো, পূজা, রিমা সুলতানাসহ অন্যান্য সদস্যগণ।

এর আগে নব দিশা ইয়ূথ উইমেন সোসাইটি থেকে নারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। এই প্রশিক্ষণে যুব উন্নয়নসহ বিভিন্ন প্রশিক্ষকগণ হাতের কাজের সেলাই, হ্যান্ড এমব্রয়ডারির প্রশিক্ষণের পাশাপাশি শিশুদের, নারীদের পোষাকে রঙিন সুতায় ফুল তোলার প্রশিক্ষণ প্রদান করে।

বগুড়া নব দিশা ইয়ূথ উইমেন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি শারমিন সুলতানা জানান, অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সেমাইম চিনি, তেল, চাল ডালসহ প্রায় ১০ প্রকার খাবার ছিলো। যা ঈদের দিনে পরিবার পরিজন নিয়ে আনন্দের সাথে খেতে পারবেন। যে টুকু সামর্থ্য ছিলো তার মাঝেই বিতরণ করা হয়েছে। এজন্য যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।

Related News :

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে  ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই ভারতীয় মোবাইল জব্দ

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই ভারতীয় মোবাইল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

নওগাঁয় মাদক ও অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

নওগাঁয় মাদক ও অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

পাবনায় ছাত্রীকে যৌন হয়রানি, মহিলা মাদ্রাসায় আগুন দিলো স্থানীয়রা

পাবনায় ছাত্রীকে যৌন হয়রানি, মহিলা মাদ্রাসায় আগুন দিলো স্থানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের

পাবনায় মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, পাশের বাড়ি থেকে ছেলে আটক

পাবনায় মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, পাশের বাড়ি থেকে ছেলে আটক

নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪

নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×