ডিএনসিসি’র কর্মকর্তাদের গাড়িতে জ্বালানি কমানোর নির্দেশ

ঢাকা, ০৯ মার্চ-২০২৬ 

স্টাফ রিপোর্টার : বর্তমান বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের সরকারি নির্দেশনা বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সিদ্ধান্ত অনুযায়ী, সংস্থার কর্মকর্তাদের ব্যবহৃত গাড়িতে জ্বালানি সরবরাহের পরিমাণ ৩০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। ০৯ মার্চ (সোমবার) ডিএনসিসি’র সচিব মোহাম্মদ নাছিম আহমেদ স্বাক্ষরিত এক দপ্তর আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। 

দপ্তর আদেশে বলা হয়েছে, জ্বালানি ও জ্বালানিজাত দ্রব্যাদি সাশ্রয়ের জন্যে ডিএসসিসি’র কর্মকর্তাদের ব্যবহৃত গাড়িতে ৩০ শতাংশ এবং বর্জ্য ব্যবস্থাপনা কাজে ব্যবহৃত গাড়িতে ২০ শতাংশ কম জ্বালানি সরবরাহের ব্যবস্থা গ্রহণ করতে হবে। একইসঙ্গে দাপ্তরিক কাজে গাড়ির সামগ্রিক ব্যবহার সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিদ্যুৎ সাশ্রয়ে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা-দরজা বা ব্লাইন্ড খোলা রেখে আলোর ব্যবহার নিশ্চিত করতে হবে। এছাড়া বিদ্যমান ব্যবহৃত বাতির অর্ধেক ব্যবহার এবং অপ্রয়োজনীয় লাইট, ফ্যান ও এয়ার কন্ডিশনার (এসি) বন্ধ রাখতে হবে।

আদেশে আরো বলা হয়েছে, এসি ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। অফিস কক্ষ ত্যাগের সময় লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার ও এসিসহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করা নিশ্চিত করতে বলা হয়েছে। এছাড়া করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমের অপ্রয়োজনীয় বাতি বন্ধ রাখা এবং যাবতীয় আলোকসজ্জা পরিহার করতে বলা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে  শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

রাজধানীতে কোটি টাকার নকল ও অনুমোদনহীন ওষুধ-সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে কোটি টাকার নকল ও অনুমোদনহীন ওষুধ-সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×