রাজধানীর বিভিন্ন হাসপাতালে অভিযানে ১৪ দালাল আটক

ঢাকা, ০৮ মার্চ-২০২৬ 

স্টাফ রিপোর্টার : রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন বিভিন্ন হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৪ জনকে আটক করেছে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত। এরমধ্যে ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৫ জনকে মোট ৬১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। রবিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদরোগ হাসপাতাল এবং পঙ্গু হাসপাতালে দালাল বিরোধী অভিযান চালানো হয়। 

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ ০৮ মার্চ (রবিবার) এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, সংঘবদ্ধ দালাল চক্র শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদরোগ হাসপাতাল, এবং পঙ্গু হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহীতা রোগী ও রোগীর আত্মীয়-স্বজনদেরকে দ্রুত ও ভালো সেবা প্রদান করার আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিত। এসব ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচারিত হওয়ার পরও চক্রটি উপদ্রব চালাতে থাকে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-২ এর অভিযানিক দল র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায়ের এর পরিচালনায় উক্ত হাসপাতালে দালাল বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৪ জনকে আটক করে। আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৫ জনকে ৬১ হাজার টাকা অর্থদণ্ড দেন।

Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে  শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

রাজধানীতে কোটি টাকার নকল ও অনুমোদনহীন ওষুধ-সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে কোটি টাকার নকল ও অনুমোদনহীন ওষুধ-সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×