ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক নিয়োগ আবেদনের শেষ দিন আজ

ঢাকা, ০৮ মার্চ-২০২৬ 

স্টাফ রিপোর্টার : ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে নয় হাজার শিক্ষক নিয়োগ আবেদনের শেষ দিন আজ ০৮ মার্চ (রবিবার)। নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের অধীনে পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে ‘গণশিক্ষা শিক্ষক /মসজিদভিত্তিক শিক্ষক’ শীর্ষক পদের জন্য অস্থায়ী ভিত্তিতে শিক্ষক নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। 

দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে মসজিদভিত্তিক শিক্ষা কেন্দ্রসমূহ এসব শিক্ষককে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীর স্বীকৃত বোর্ড/বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অথবা সমমানের ডিগ্রি, অথবা কামিল / ফাজিল / আলিম অথবা সমমানের মাদ্রাসা ডিগ্রি থাকতে হবে। অতিরিক্ত যোগ্যতা হিসেবে কুরআন তিলাওয়াত ও মৌলিক ইসলামি জ্ঞানে দক্ষতাসহ শিশুদের পাঠদানের সক্ষমতার কথা বলা হয়েছে। আবেদনকারীর বয়সসীমা হবে ১৮ থেকে ৪০ বছর। তবে, বিশেষ ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী তা শিথিলযোগ্য। নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা শিশুদের কুরআন ও প্রাথমিক ইসলামি শিক্ষা প্রদান; নৈতিক শিক্ষা ও চরিত্র গঠনমূলক পাঠদান; নির্ধারিত পাঠ্যক্রম অনুযায়ী ক্লাস পরিচালনা এবং কেন্দ্রের উপস্থিতি ও কার্যক্রম রেজিস্টার সংরক্ষণে দায়িত্ব পালন করবেন।

আগ্রহীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত; শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের স্ক্যান কপি; জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদের কপি; সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি এবং নাগরিকত্ব সনদের কপি একত্রে একটি পিডিএফ ফাইলে সংযুক্ত করে ০৮ মার্চের (আজ) মধ্যে ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। ই-মেইলের ‘সাবজেক্ট’ হবে ‘এপ্লিকেশন ফর গণশিক্ষা প্রজেক্ট টিচার’ এবং আবেদন পাঠানোর ই-মেইল ঠিকানা: islamicfoundation.hr@gmail.com

নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না এবং প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পরবর্তীতে মোবাইল বা ই-মেইলের মাধ্যমে জানানো হবে।

Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×