ঢাকা, ১৫ ফেব্রুয়ারি-২০২৬
এইচ আলিম, (জ্যেষ্ঠ প্রতিবেদক) : বগুড়ায় স্কুলের শিক্ষার্থীদের নিয়ে পঞ্চমবারেরমত পদার্থ বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। জেলার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ হাই স্কুল মাঠে দুই দিনব্যাপী ৫টি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এই পদার্থ বিজ্ঞান মেলা শুরু হয়। মেলার প্রথমদিনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা সেখানে ভিড় করে। ১৫ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ১১ টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় মেলা। দেশের এই ব্যতিক্রমী মেলায় পদার্থ বিজ্ঞানের ২৬টি উদ্ভাবনগুলো দেখতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ভিড় করছেন। সোমবার মেলার পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে সমাপনী অনুষ্ঠিত হবে।
মেলার বিভন্ন স্টলে শিক্ষার্থীরা শক্তির নিত্যতা যাচাই, ট্রান্সফার্মের কার্য প্রনালীর ব্যাখ্যা, তড়িৎ চৌম্বক ও এর দিক, সিস্টেম লস ও কর্মদক্ষতা নির্ণয়, ত্বরণ ও বেগ নির্ণয়, হুকস ল, সরল দোলকের সাহায্যে অভিকর্ষজ ত্বরণের মান নির্ণয়, তড়িৎ বর্তনী, আর্কিমিডিস ‘ল’, তরলের ক্ষেত্র, বায়োর্ট স্যাভার্ট ল-১ ও ২ এবং ৩, আপেক্ষিক রোধ নির্ণয়, ব্রাস লেছ ডিসি মোটর, নির্দিষ্টি দূরত্বে বিদ্যুৎ প্রেরণের জন্য তারের ব্যাস নির্ণয়, আবেশ ক্রিয়া এবং এসি জেনারেটর, ওহমের সূত্রের সত্যতা যাচাই, রোধের সূত্র, প্যাসকেল ‘ল’, রেক্টিফিকেশন, বৈদ্যুতিক মোটর নিয়ে ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল প্রজেক্টগুলো উপস্থাপন করা হয়। ২০২২ সালে প্রথমবারের মত তিনি এই মেলার আয়োজনে করেন। এরপর থেকে তিনি শিক্ষার্থীদের নিয়ে পদার্থ বিজ্ঞান মেলার আয়োজন করে আসছেন। এ বছর তার ৫ম পদার্থ বিজ্ঞান মেলা এটি।
মেলায় বগুড়ায় শিবগঞ্জ উপজেলার দাড়িদহ বালিকা বহুমূখি উচ্চ বিদ্যালয়, বারিদ মাল্টিমিডিয়া স্কুল ফাঁসিতলা, মহব্বত নন্দীপুর বহুমূখি উচ্চ বিদ্যালয়, দাড়িদহ দ্বি-মুখি উচ্চ বিদ্যালয় ও দাড়িদহ আমিনিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা ক্ষুদে পদার্থ প্রেমিরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহণ করছে। শিবগঞ্জ উপজেলার ইজি ইনডেকশন ল্যাব এর পরিচালক ফরিদুল ইসলামের তত্ত্ববধানে ও ট্যালেন্ট হান্ট বিডি’র আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
১৫ ফেব্রুয়ারি (রবিবার) পদার্থ বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া বিজ্ঞান প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কুদরত-ই-জাহান। অনুষ্ঠানে প্রদান আলোচক ছিলেন বালুয়াহাট ডিগ্রি কলেজ সোনাতলার অধ্যক্ষ এটিএম মোস্তফা কামাল। স্বাগত বক্তব্য রাখেন পদার্থ বিজ্ঞান মেলার উদ্যোক্তা ফরিদুল ইসলাম। বক্তব্য রাখেন দাড়িদহ ইউপির সাবেক চেয়ারম্যান ও পৃষ্ঠপোষক মাহাবুব আলম মানিক, বগুড়া মজিবর রহমান ভান্ডারি মহিলা কলেজ এর সহকারী অধ্যাপক এম মিজানুর রহমান মিল্লাত, দাড়িদহ আমিনিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আলমগীর হোসেন, দাড়িদহ মোমেনা বক্কর কৃষি ডিপ্লোমা কলেজ অধ্যক্ষ রেজাউল ইসলাম, শহীদ ফজলুল বারী কারিগড়ি কলেজ অধ্যক্ষ সাইদুর রহমান, সরকারি শাহ সুলতান কলেজের পদার্থ বিজ্ঞানের সহযোগী অধ্যাপক মো. সেলিমুজ্জামান ও রোজিনা আকতারসহ স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ।
দেশের একমাত্র পদার্থ বিজ্ঞান মেলার মুল উদ্যোক্তা শিবগঞ্জ উপজেলার ইজি ইনডেকশন ল্যাব এর পরিচালক ফরিদুল ইসলাম এর তত্ত্ববধানে ও ট্যালেন্ট হান্ট বিডির আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। ইজি ইনড্যাকশন ল্যাব এর পরিচালক ফরিদুল ইসলাম জানান, তার বাড়িতে একটি পদার্থ বিজ্ঞান বিষয়ে ল্যাবে হাতে-কলমে শিক্ষার্থীদের শেখান। হাতে কলমে শিক্ষা পেলে তত্ত্বীয় ব্যবহারিকে তাহলে ভয় থাকে না। সহজে বিষয়গুলো বুঝে যায়। তার ল্যাবে কয়েকশ শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থীরা যেন হাতে কলমে বিজ্ঞান শিখতে পারে সেই জন্যই এই মেলার আয়োজন করে থাকেন।
Related News :

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই ভারতীয় মোবাইল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

নওগাঁয় মাদক ও অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

পাবনায় ছাত্রীকে যৌন হয়রানি, মহিলা মাদ্রাসায় আগুন দিলো স্থানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের

পাবনায় মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, পাশের বাড়ি থেকে ছেলে আটক


