সারাদেশে ১৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৭২৩ : ইসি

ঢাকা, ০৪ জানুয়ারি-২০২৬ 

চীফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট ২৫৬৮টি মনোনয়নপত্র বাছাই শেষে ১৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়েছে।  ০৪ জানুয়ারি (রবিবার) রাতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এ এস এম হুমায়ুন কবীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের এ তথ্য জানো হয়েছে।

এ সংক্রান্ত ইসির প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নির্বাচনী এলাকার ৩ হাজার ৪০৬টি মনোনয়নপত্র গ্রহণ করা হয়। এরমধ্যে প্রার্থীরা ২৫৬৮টি মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করেন। তার মধ্যে ১৮৪২ জন প্রার্থীল মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে কমিশন।

এছাড়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করায় তার ৩টি মনোনয়নপত্র যাচাই বাছাই ছাড়াই কার্যক্রম সমাপ্ত করা হয়েছে।

ইসির প্রতিবেদন অনুযায়ী ঢাকা অঞ্চলের ২০টি আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৩০৯ এবং ১৩৩ জনের মনোনায়নপত্র বাতিল করা হয়েছে। ঢাকা অঞ্চলে মোট মনোনয়নপত্র দাখিল করেন ৪৪২ জন। রংপুর অঞ্চলে ২৭৯টি মনোনয়নপত্রের মধ্যে ২১৯টি বৈধ এবং ৫৯টি বাতিল করা হয়েছে। রাজশাহী অঞ্চলে ২৬০টি মনোনয়নপত্রের মধ্যে ১৮৫ টি বৈধ এবং ৭৪টি বাতিল করা হয়েছে। খুলনা অঞ্চলে ২৭৫টি মনোনয়নপত্রের মধ্যে ১৯৬টি বৈধ এবং ৭৯টি বাতিল করা হয়েছে। বরিশাল অঞ্চলে ১৬২টি মনোনয়নপত্রের মধ্যে ১৩১টি বৈধ এবং ৩১টি বাতিল করা হয়েছে। ময়মনসিংহ অঞ্চলে ৩১১টি মনোনয়নপত্রের মধ্যে ১৯৯টি বৈধ এবং ১১২টি বাতিল করা হয়েছে। ফরিদপুর অঞ্চলে ১৪২টি মনোনয়নপত্রের মধ্যে ৯৬টি বৈধ এবং ৪৬টি বাতিল করা হয়েছে। সিলেট অঞ্চলে ১৪৬টি মনোনয়নপত্রের মধ্যে ১১০টি বৈধ এবং ৩৬টি বাতিল করা হয়েছে। কুমিল্লা অঞ্চলে ৩৫৭টি মনোনয়নপত্রের মধ্যে ২৫৯টি বৈধ এবং ৯৭টি বাতিল করা হয়েছে। চট্টগ্রাম অঞ্চলে ১৯৪টি মনোনয়নপত্রের মধ্যে ১৩৮টি বৈধ এবং ৫৬টি বাতিল করা হয়েছে।

এদিকে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আগামীকাল ০৫ জানুয়ারি (সোমবার) থেকে আপিল দায়ের করা যাবে।

Related News :

জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মোংলা বন্দর, সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দর, সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর ৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড 'জাতীয় পতাকা' প্রদান অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর ৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড 'জাতীয় পতাকা' প্রদান অনুষ্ঠিত

দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

হাইতিতে গ্যাং সাপ্রেশন ফোর্সে (GSF) অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রবর্তী দলের বাংলাদেশ ...

হাইতিতে গ্যাং সাপ্রেশন ফোর্সে (GSF) অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রবর্তী দলের বাংলাদেশ ...

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির

বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে বিমরাডের কর্মশালা অনুষ্ঠিত

বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে বিমরাডের কর্মশালা অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×