ঢাকা, ০৭ ডিসেম্বর-২০২৫
জেলা প্রতিনিধি : ৯৯৯ নম্বরে ফোনকলে কবর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ ০৭ ডিসেম্বর (রবিবার) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার এ কথা জানান।
তিনি বলেন, আজ সকাল সাড়ে দশটায় কবরস্থান পরিষ্কার করতে গিয়ে, একটি ভাঙ্গা কবরে বেশকিছু আগ্নেয়াস্ত্র দেখতে পেয়েছেন বলে একজন কলার নোয়াখালীর বেগমগঞ্জ থানার জগদীশপুর থেকে আমাদেরকে জানান। তাৎক্ষণিকভাবে বেগমগঞ্জ থানাকে দ্রুত এই অস্ত্র উদ্ধারে ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি জানানো হয়।
সংবাদ পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে, ওই ভাঙ্গা কবর থেকে দেশে তৈরি ৫টি নতুন একনলা বন্দুক ও ১টি পাইপগান উদ্ধার করে। লক্ষীপুর ও নোয়াখালী জেলার সীমান্ত সংলগ্ন ঘটনাস্থলটি লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার অন্তর্ভুক্ত হওয়ায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রগুলো চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্ত পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।
Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার


