গুলশানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ ৯ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা, ২৪ অক্টোবর-২০২৫

ক্রাইম রিপোর্টার : রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে ৬৭ লক্ষাধিক টাকার বিদেশি মদসহ ৯ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির গুলশান থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১. সৈয়দ আসিফ (২৪), ২. মোঃ রাকিব খান (২০), ৩. তানভির আহম্মেদ (২৮), ৪. নয়ন চক্রবর্তী (২৮), ৫. মোঃ বেল্লাল হাওলাদার (৪০), ৬. মোঃ জহিরুল ইসলাম (৩৩), ৭. সাগর নকরেক (২৭), ৮. সাইফুল ইসলাম রকি (৩৪), ৯. মেহেদী হাসান শিকদার (৪০)। ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) দিদিবাগ রাত ১১:৩০ ঘটিকায় রাজধানীর গুলশান থানাধীন দক্ষিণ গুলশান এভিনিউ এলাকায় অভিযান পরিচালনা করে বিদেশি মদসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিএমপির গুলশান থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে থানার একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজধানীর গুলশান থানাধীন দক্ষিণ গুলশান  এভিনিউ এলাকার Bliss Art Lounge Ltd. Restaurant & Bar কর্তৃপক্ষের দেশীয় মদ কেরু অ্যান্ড কোম্পানীর অনুমোদিত ৫টি  ব্যান্ডের বিক্রয়ের কথা থাকলেও তারা অবৈধভাবে বিদেশী নানা ব্রান্ডের মদ মজুদ করে বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মোট ৮৬৬ বোতল বিদেশী মদসহ ৯ জনকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৬৭ লক্ষ ৯১ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় একটি নিয়মিত মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে  শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

রাজধানীতে কোটি টাকার নকল ও অনুমোদনহীন ওষুধ-সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে কোটি টাকার নকল ও অনুমোদনহীন ওষুধ-সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×