ঢাকা, ২১ সেপ্টেম্বর-২০২৫
ক্রাইম রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ককটেল, বিস্ফোরক, মাদক ও দেশীয় অস্ত্রসহ ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ তাদের গ্রেফতার করেছে।
ডিএমপি’র মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ ২১ সেপ্টেম্বর (রবিবার) এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গতকাল শনিবার বিকেল ৪টা থেকে দিবাগত রাত সাড়ে ৩টা পর্যন্ত মোহাম্মদপুর থানা পুলিশ জেনেভা ক্যাম্পে অভিযান চালায়। এসময় আটটি ককটেল, দু’টি পেট্রোল বোমা, ছয়টি সামুরাই, পাঁচটি হেলমেট, তিনটি ছুরি, ১১টি চোরাই মোবাইল ও ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। রাজধানীর আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ডিএমপি’র নিয়মিত অভিযান চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার


