ওসির স্বাক্ষর জাল করে পুলিশের বেতন-ভাতার টাকা আত্মসাৎ, দুদকের মামলা

ঢাকা, ১৯ আগস্ট-২০২৫

জেলা প্রতিনিধি : কক্সবাজার সদর মডেল থানার ওসির স্বাক্ষর জাল করে বেতন-ভাতা বাবদ পুলিশের ১০ লাখ ১৫ হাজার ২৫০ টাকা আত্মসাতের অভিযোগে একই থানার জুয়েল আহমেদ নামের এক কনস্টেবলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাটি ১৩ আগস্ট দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে দায়ের করা হয়।

দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক অনিক বড়ুয়া বাবু মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় পূর্ণ তদন্ত করা হবে। আর কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।’

মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ২১ নভেম্বর থানায় যোগদান করা ওসি মো. ইলিয়াস খানের অধীনে কনস্টেবল জুয়েল আহমেদ রেজিস্টারের দায়িত্বে নিযুক্ত ছিলেন। এই সুযোগকে কাজে লাগিয়ে তিনি ২০২৪ সালের নভেম্বর থেকে গত ফেব্রুয়ারি পর্যন্ত ২২টি চেকের মাধ্যমে সরকারি টাকা আত্মসাৎ করেন। ২৪ মার্চ থেকে কর্মস্থল থেকে অনুপস্থিত থাকার পর ২৭ এপ্রিল জুযেল আহমেদকে ঢাকার বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে আটক করা হয়। ২৯ এপ্রিল কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দেন জুয়েল।

ওসি মো. ইলিয়াস খান বলেন, ‘আমার মনে হয় না, জুয়েল ছাড়া অন্য কেউ জড়িত আছে। তবে দুদকের তদন্তে সব তথ্য বেরিয়ে আসবে।’ মামলার প্রাথমিক অভিযোগে বলা হয়েছে, কক্সবাজার সদর মডেল থানার একটি সঙ্গবদ্ধ চক্রও ঘটনার সাথে জড়িত থাকতে পারে।

Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×