সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ

ঢাকা, ১৬ আগস্ট-২০২৫

জেলা প্রতিনিধি : সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় স্মার্টফোনসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলা ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে ১৬ আগস্ট (শনিবার) এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল ফকিরের মোড় থেকে বিভিন্ন ব্রান্ডের ৫২ টি ভারতীয় স্মার্টফোন ও দাঁতভাঙ্গা থেকে ভারতীয় ওষুধ জব্দ করে। কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল কালিয়ানী থেকে এবং তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল চারাবাড়ি থেকে ওষুধ জব্দ করে। এছাড়া, কলারোয়া উপজেলার হিজলদী বিওপির আভিযানিক দল গোবরপোতা থেকে ভারতীয় মদ ও ওষুধ, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কেড়াগাছি ও গেড়াখালী থেকে শাড়ি ও ওষুধ জব্দ করে।

সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল তালসারি থেকে, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর বিশেষ আভিযানিক দল হঠাৎগঞ্জ থেকে, চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কাদপুর থেকে এবং মাদরা বিওপির আভিযানিক দল চান্দা থেকে ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ২৫ লাখ ৫১ হাজার টাকা। তবে এ সময় কোনো চোরাকারবারীকে আটক করা যায়নি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারীরা উক্ত মালামাল ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় জব্দ করা হয়। জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা রাখা হয়েছে। এছাড়া মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জিডি করে জনসম্মুখে ধ্বংস করতে স্টোরে জমা রাখা হয়েছে।

Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×