ঢাকা, ১৪ আগস্ট-২০২৫
স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুরে আজ ১৪ আগস্ট (বৃহস্পতিবার) কাবাডি মাঠে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) গ্র্যান্ড কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত কর্মকর্তা ও ফোর্সদের নানা সুবিধা-অসুবিধা এবং বিভিন্ন বিষয়ে তাদের কথা শুনতে এ কল্যাণ সভার আয়োজন করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কল্যাণ সভায় পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের বক্তব্য ডিএমপি কমিশনারের কাছে তুলে ধরেন। পুলিশ কমিশনার সবার বক্তব্য মনোযোগ সহকারে শোনেন ও কিছু বিষয়ে তাৎক্ষণিক সমাধান দেন। অন্যান্য বিষয়গুলো দ্রুত সমাধানে সকলকে আশ্বস্ত করেন তিনি। এছাড়া তিনি বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক আহমেদ, যুগ্ম-পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গনি, যুগ্ম পুলিশ কমিশনার খন্দকার ফরিদুল ইসলাম, যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ ও উপ-পুলিশ কমিশনারগণসহ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


