দিঘলিয়ায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

ঢাকা, ৩০ জুলাই-২০২৫

ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার হয়েছে। ঘটনাটি ঘটেছে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের হাজিগ্রামের ৩ নম্বর ওয়ার্ডে। ঘটনার বিবরণে থানা এবং স্থানীয় সূত্রে জানা যায়, ২৯ জুলাই (মঙ্গলবার) গৃহবধূর পিতা বাদী হয়ে দিঘলিয়া থানায় গৃহবধূর শ্বশুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। রাজিবের সাথে প্রেমের সম্পর্ক ধরে ওই গৃহবধুর কোর্ট ম্যারেজ হয়। প্রথমে মেয়ের পরিবার থেকে মেনে নিতে অস্বীকৃতি জানালেও বিবাহের তিন মাস তাদের সংসার সুখেই কাটছিল।

৩ মাস পর শুরু হয় শ্বশুরের কুপ্রস্তাব। স্বামী রাজিব কৃষি কাজে বাহিরে গেলে সেই সুযোগে দীর্ঘদিন ধরে পুত্রবধূকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন গৃহবধূর শ্বশুর আজিজুল শেখ। গৃহবধূর ভাষ্যমতে, হঠাৎ একদিন তার শশুর স্বামী রাজীবকে ননদের বাড়িতে তিন দিনের জন্য পাঠিয়ে দেয়, আর সেই সুযোগে শশুর সুকৌশলে পুত্রবধূকে ঘুমের ট্যাবলেট খাওয়ান এবং শারীরিক চাহিদা পূরণ করেন। এ বিষয়টি স্বামীকে জানালে সে বলে, আব্বা যা বলবে তুই তাই করবি এ সমস্ত বিষয় কাউকে বলতে নিষেধ করে এবং কাউকে বললে জীবন শেষ করে দিবে বলে হুমকি দেয়। দীর্ঘদিন যাবত শশুর জোরপূর্বক শারীরিক নির্যাতন করে আসছে। ২৫ জুলাই (শুক্রবার) ছেলেকে জুমার নামাজে মসজিদে পাঠিয়ে শশুর পুত্র বধুকে সময় দিতে বলে। পুত্রবধূ তাতে রাজি না হলে সাথে সাথে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এসময় হত্যার উদ্দেশ্যে তার মাথায় আঘাত ও নাকের উপর আঘাত করা হয়। গৃহবধূ নির্যাতনের কথা এলাকায় ছড়িয়ে পড়লে পুত্রবধুর নানা, মামা এবং খালা এসে ঐ গৃহবধূকে শ্বশুর বাড়ি থেকে তাদের নিজেদের বাড়িতে নিয়ে যায়। ঘটনার পর ওই গৃহবধূ তার নানি, খালাকে বিষয়ের বিস্তারিতখুলে বলেন।

এলাকায় শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে (২১) ধর্ষণের অভিযোগে শ্বশুর আজিজুল শেখ (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৯ জুলাই (মঙ্গলবার) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসা বাদ করে কারাগারে পাঠানো হয়েছে।

Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×