খুলনায় যৌথ বাহিনীর অভিযানে রিভলবার সহ গ্রেফতার ৫

ঢাকা, ১৭ জুন-২০২৫

ক্রাইম রিপোর্টার (খুলনা) : খুলনা শহরের চানমারী বাজার এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করে কুখ্যাত সন্ত্রাসী দল আশিক গ্রুপের অবৈধ অস্ত্রধারী ০৫ জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।

১৭ জুন (মঙ্গলবার) গভীর রাতের অভিযানে ০১টি বিদেশী রিভলবার, ০২টি অ্যামিউনিশন এবং ২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নামে খুলনা শহরের বিভিন্ন থানায় হত্যাসহ বিভিন্ন নাশকতার অভিযোগে বেশ কিছু মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলো- মোঃ রাজু আহমেদ (৩০), জুনায়েদ হোসেন মুন্না (৩০), মিরাজ (৩২), নিরব ইসলাম জিয়া (২৩) এবং শামীম হোসেন (২৯)।

আটককৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসা করার জন্য খুলনা সদর ক্যাম্পে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। যেকোন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো হয়।

Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×