ঢাকা, ০৪ নভেম্বর-২০২৬
স্টাফ রিপোর্টার : সাভারের হেমায়েতপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশ বাহিনীর দফায় দফায় সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিভিন্ন পোশাক কারখানার কয়েক শ শ্রমিক বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।
আন্দোলনকারীরা আল-মুসলিম গার্মেন্টেস ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সড়ক অবরোধের কারণে সকাল সাড়ে ৯টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
বুধবার সকাল থেকে মহাসড়কে বিজিবির সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন। তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
Related News :

সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকী আজ

পোশাক শ্রমিকদের আন্দোলনে উসকানির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনে আহত তৌফিক মারা গেছেন

শরীয়তপুরে সালিশের পর স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী আটক

গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের প্রতিহতে বিএনপির নেতাকর্মীদের অবস্থান

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা


